অযাচিত কিছু যাতনার দাহে-
সদা মস্তিষ্কে ক্ষত বাড়ে।
তবু কিছু তার ঠাই করে নেয় –
ওই কাব্যের কোষাগারে।
কিছু যাতনা দহনে মননে গহনে-
হয়ে যায় অশ্রুসিক্ত গ্লানি।
আবার কিছু তার অব্যক্ত থাকে,
কিছু তার হয়ে রয় বাণী।
কভু কিছু যাতনায় কুরে কুরে খায়-
সদা থাকিয়া হিয়ার তলে,
কিছু যাতনা তার যায় ভেসে যায়-
লোনা অশ্রু সিক্ত জলে।
কিছু যাতনা খুবই; হয় বেসামাল –
কোনকিছুতেই মেলেনা শান্তনা।
আবার কিছু যাতনার বিষন্ন দাহ-
আত্ন হননে জোগায় প্রনোদনা।
কিছু যাতনায় তিলে তিলে শুষে –
পাল্টে দেয় এই জীবনের গতি।
কিছু যাতনায় কেড়ে নেয় যতো-
কোনো কালে মিটে না সে ক্ষতি।
কিছু যাতনা আসে বারে বারে –
সেই দিবস কালের ঠোঁটে।
কিছু যাতনা ওই আগামীর তরে-
সুবাসিত পুষ্প হয়ে ফুঁটে।
কুমিল্লা।