রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন

দিতে হবে পাড়ি – আরজু আরা

  • আপডেট টাইম : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১১.৩৬ পিএম
  • ৭৪ বার পঠিত

নদীর জোয়ার এলে উৎফুল্ল থাকে জল

এপাশ ওপাশ উপচে পড়ে পাড়াপাড়

এতজল দেখে ভাবি

নয়নের জল তার চেয়েও বেশি

নদীর জল বাধন পেলে যায় শুকিয়ে

নয়নের জল দুঃখের সাথে দেয় ভরিয়ে

এ জীবন নয় তো সুখ লাগি

প্রতিনিয়ত নিজেকে দিতে হচ্ছে বলি

তবুও নিরাশ হই যতবার

গভীর অতলে পাই যদি একটুকরো খড়ি

বাঁচিবার লাগি,

আবারও জাগি ততোবার।

এই নিয়ম খেলায় চলতে থাকে

জীবন নামের ঘড়ির কাঁটায়।

জানি, একদিন চলে যেতে হবে

একাকী সারে তিন হাত ঘরে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com