শিক্ষক
উমর ফারুক শাবুল
শিক্ষক হল দেশ ও জাতির
অমূল্য সম্পদ,
তাদের কাছে ছাত্র ছাত্রী
থাকে নিরাপদ।
শিক্ষা দীক্ষা দেয় বিলিয়ে
দেশ জাতির মাঝে,
জীবম যৌবন দেয় বিলিয়ে
মানব সেবার কাজে।
সুখে দু:খে পাশে দাড়ান
কারো কিছু হলে,
সত্য ন্যায়ের পথে তাদের
জীবনটা যায় চলে।
দেশ জাতির চিন্তা শুধু
থাকে যাদের মাথায়,
তাদের নামটি লিখা থাকে
ইতিহাসের পাতায়।
লেখক: সম্পাদক ও প্রকাশক- সময়ের ধ্বনি পত্রিকা।