শিক্ষাগুরু
শিহাব সুমন
সফল জীবন গড়তে সবার
ন্যায়ের শিক্ষা চাই;
শিক্ষাগুরুর ন্যায়ের শিক্ষা
বিদ্যাপীঠেই পাই।
জ্ঞানের মশাল জ্বালান সবার
মানুষ গড়ার তরে;
শ্রদ্ধা-ভক্তি পান যে সবার
পূর্ণ জীবন ভরে।
শিক্ষাবিহীন বিশ্বধরায়
সফল হই না ভাই;
সঠিক মানুষ হতেই সবাই
গুরুর কাছেই যাই।
সত্য পথেই আদেশ করেন
জনম জনম ভর;
বিপদকালেও পাশেই থাকেন
হয় না বিন্দু পর।
যার শিক্ষাতে মানুষ হলাম
সালাম জানাই বেশ;
সুখের দেশটি গঠন কল্পে
গুণের নেই তো শেষ।