জানে আলম
জাতীয় শিক্ষক সঙ্গীত
শিক্ষা সুবাস ছড়াই আমরা
নিয়ে ফুল্ল মন।
আমরা শিক্ষক সুরভিত
থাকি সারাক্ষণ।।
আমরা হলাম মহারাজা
জ্ঞানের রত্ন ছড়াই।
কখনোবা কাব্য কথার
মণিমুক্তা ঝরাই।
মনের মাঝে গড়তে শেখাই
সুখের ফুলের বন।।
প্রজন্মকে স্বপ্ন দেখাই
হতে অনেক বড়
সত্য সঠিক করতে প্রকাশ
না যেন হয় জড়।
মূল্যবোধে উজ্জীবিত
থাকে যেন মন।।
স্বকীয়তার প্রকাশ যেন
ঘটে তাদের কাজে।
না যেন হয় পুতুল তারা
এই সমাজের মাঝে।
তাদের মনে চাই জাগাতে
সুখের শিহরণ।।