শিক্ষা গুরু
শেখ শাহ্ জামাল আহমদ
শিক্ষক আমার গুরুজন
পাঠে ভরে মন,
শিক্ষা গুরু আপনজন
মায়েরই মতন।
শিক্ষক মোর মাথার তাজ
সাত রাজার সাজ,
শিখেছি আমি যাহাই আজ
সবই গুরুর কাজ।
পথ দেখানো পথে চলি
আমরা ফুলের কলি,
সত্য ন্যায়ের কথা বলি
তাঁরই চরণ ধূলি।
শিক্ষার কোন দিবস নয়
শিক্ষকের কি হয়?
দোলনা থেকে কবর রয়
শিক্ষার সেই সময়।
শ্রদ্ধা করি শিক্ষা গুরু
জীবন করছি শুরু,
দোয়া চাই বুকটা মরু
করছে দুরু দুরু।