অযাচিত কিছু যাতনার দাহে-
সদা মস্তিষ্কে ক্ষত বাড়ে।
তবু কিছু তার ঠাই করে নেয় -
ওই কাব্যের কোষাগারে।
কিছু যাতনা দহনে মননে গহনে-
হয়ে যায় অশ্রুসিক্ত গ্লানি।
আবার কিছু তার অব্যক্ত থাকে,
কিছু তার হয়ে রয় বাণী।
কভু কিছু যাতনায় কুরে কুরে খায়-
সদা থাকিয়া হিয়ার তলে,
কিছু যাতনা তার যায় ভেসে যায়-
লোনা অশ্রু সিক্ত জলে।
কিছু যাতনা খুবই; হয় বেসামাল -
কোনকিছুতেই মেলেনা শান্তনা।
আবার কিছু যাতনার বিষন্ন দাহ-
আত্ন হননে জোগায় প্রনোদনা।
কিছু যাতনায় তিলে তিলে শুষে -
পাল্টে দেয় এই জীবনের গতি।
কিছু যাতনায় কেড়ে নেয় যতো-
কোনো কালে মিটে না সে ক্ষতি।
কিছু যাতনা আসে বারে বারে -
সেই দিবস কালের ঠোঁটে।
কিছু যাতনা ওই আগামীর তরে-
সুবাসিত পুষ্প হয়ে ফুঁটে।
কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০