দ্বীনের খাদিম কবি রত্ন
তাজুল ইসলাম নাম,
দ্বীনি শিক্ষা অর্জন করেন
শায়েখ সফল’কাম।
হবিগঞ্জের বানিয়াচং
জন্ম বাড়ি তাঁর,
ঘুরে বেড়ান দেশ বিদেশে
অর্জন বেশি যাঁর।
সাদা মনের মানুষ তিনি
জ্ঞানী গুণী হন,
সবার সাথে চলেন কবি
সরল তাঁহার মন।
মানব প্রেমিক কবি লেখক
গরীব পাশে পায়,
দুখিজনে বিপদ কালে
নিতে দেখি দায়।
নবীর নীতি ধারণ করে
জীবন রঙিন হয়,
প্রতি বছর ওমরা আদায়
অনেক দিনের লয়।
দেশ দরদী কল্যাণ কামীর
দীর্ঘ হায়াত চাই,
মোনাজাতে বলি মাবুদ
সুস্থ রাখো ভাই।
দ্বীনি কর্মে সফল তিনি
সদা লিখে যান,
দীর্ঘ হায়াত বৃদ্ধি করো
অটুট রাখো শান।
সত্য সঠিক চিন্তা নিয়ে
কাব্য চর্চা হয়,
ভয়ে কাতর নয়তো কবি
ক্ষয়ের চিন্তা নয়।
গ্রাম:গুমগুমিয়া ডাক; সৈয়দগঞ্জ উপজেলা: নবীগঞ্জ, জেলা: হবিগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল।