শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

অন্ধ থাকিব আর কতদিন? – মুহাম্মদ আরাজ মিয়া

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৬.৫১ এএম
  • ৯১ বার পঠিত

 

আমরা পাইনি স্বাধীনতা
বিজিত হইনি কভু
ষোল ডিসেম্বর এলে মোরা
বিজয়ে উল্লাসিত হই তবু।

পাকিস্তানের আত্মসমর্পণ
বিজিত ভারতীয় সেনা
সাত দফা চুক্তির বন্দিতে
মোদের ঘাড়ে কৃতজ্ঞ দেনা।

মোদের বীর সেনা কিছু জানেনা
ভারত নিয়ে গেল কৃতিত্ব
রক্ত দিয়ে প্রাণ দিয়ে মোরা
বরিলাম ভারতের তাবেদারিত্ব।

ভারতের যাদুঘরে লিখা ইতিহাস
৭১ পাকিস্তান ভারতের যুদ্ধ
অরোরা নিল বিজয় ছিনিয়ে
কর্নেল উসমানী পিছিয়ে
ব‍্যার্থ প্রচেষ্টা আমরা দায়বদ্ধ।

স্বাধীনতার গাই নববারতা
আমরা ছিলামনা পরাধীন
মিথ্যা উল্লাস করি প্রকাশ
অন্ধ থাকিব আর কতদিন ?


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com