রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন

মাহিরীনের নামটি রবে – মাকসুদুর রহমান

  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৬.২৩ এএম
  • ৯২ বার পঠিত

 

অগ্নির মাঝে দাঁড়িয়ে একা,
সবায় যখন পালায় দূরে,
একজন নারী ছুটে গেলো—
জীবনের ঝুঁকি নিয়ে শুরু করে নূরে।

মাইলস্টোন কাঁপে বিকট শব্দে,
বিমান ভেঙে পড়ে ছাদের উপর,
শিশুরা কাঁদে, ধোঁয়ার ভেতরে
একজন শুধুই মাতৃত্বের গন্ধে উধার।

নীলফামারীর আলো সে ছিল,
শিক্ষিকা নয়, জননী ছিল প্রাণে,
টেনে ধরে, আগুন পেরিয়ে,
এক এক করে আনেন কুড়ি জন প্রাণে।

নিজে পুড়ে ছারখার হন,
তবুও মুখে শান্তির রেখা,
জানেন— যাদের বাঁচিয়েছেন,
তাদের জীবনে তাঁরই দেখা।

সন্ধ্যায় যখন নিভলো আলো,
হাসপাতালের ঘরে নিশ্চুপ তিনি,
তখনও বাচ্চাদের কেউ বলে,
“আমাকে বাঁচিয়েছিলো ম্যাডাম মাহিরীন’ই।”

তার নামটি ইতিহাস হোক,
স্মৃতির পাতায় অমলিন রবে,
শিক্ষা নয়, এ ভালোবাসা—
যা মৃত্যু পেরিয়েও আলো জ্বেলে সবে।

চুনারুঘাট হবিগঞ্জ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com