মোঃ ইবাদুর রহমান, নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি:
নবীগঞ্জে সদ্য সংঘটিত ঘটনাবলির প্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে আউশকান্দি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ শালিশ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকটি নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সভাপতি জনাব মনসুর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ-বাহুবল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. শাহজাহান আলী। মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ। অধ্যাপক আব্দুল হাই। নবীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান শেফু। সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী। বিএনপি উপজেলা আহ্বায়ক সরফরাজ আলী।নবীগঞ্জ কল্যাণ সমিতির সেক্রেটারি এডভোকেট আবুল ফজল। ইউপি চেয়ারম্যান ছালিক মিয়া, সৈয়দ খালেদ রহমান খালেদ।সাবেক চেয়ারম্যান মতিউর রহমান পেয়ারা।
বিশিষ্ট আলেম ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধি মাওলানা নুরুল হক, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা শাহ আলম, মাস্টার সোহেল আহমদ, সাইদুল হক চৌধুরী সাদিক, এম এ মুসা, খালেদ সাইফুল্লাহ, আবুল হুসেন জীবন, এহসানুল হাদী রোমান প্রমুখ।
শালিশ পরিচালনা কমিটি গঠন:
ঘটনার সুষ্ঠু সমাধানের লক্ষ্যে ১৭ সদস্যবিশিষ্ট একটি শালিশ পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন আহ্বায়ক: জনাব মনসুর আলী, যু গ্ম আহ্বায়ক:স রফরাজ আলী মাওলানা আশরাফ আলী, মাওলানা নুরুল হক, এডভোকেট আবুল ফজল, মাওলানা ফয়সল আহমেদ তালুকদার,
সদস্য সচিব: সৈয়দ খালেদুর রহমান খালেদ
অন্যান্য সদস্য: ১০ জন সম্মানিত প্রতিনিধি
কমিটি জানিয়েছে, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। পাশাপাশি, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউনিয়ন চেয়ারম্যান-মেম্বারদের আন্তরিক সহযোগিতাও কামনা করা হয়।
বৈঠকে সাবেক এমপি আলহাজ শেখ সুজাত, সাবেক পৌর মেয়র সাবির মিয়া চৌধুরী, এবং সাবেক কাউন্সিলর আলাউদ্দীন মিয়া ও বিশিষ্ট ব্যবসায়ী মালিক মিয়ার সঙ্গে যোগাযোগ করে তাদেরকেও পরামর্শক হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব গ্রহণ করা হয়।