নবীগঞ্জ প্রতিনিধি:
যুক্তরাষ্ট্র প্রবাসী, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের কৃতি সন্তান, প্রবাসী সংগঠক, মানবাধিকার কর্মী ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক জনাব এম রহমান মাসুম কে সংবর্ধনা দিয়েছেন এলাকাবসী।
শুক্রবার (৫জুলাই ২০২৫ইং) বিকেলে আউশকান্দির পিটুয়ার মাঠে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল নবীগঞ্জ সার্কেল জনাব জহুরুল ইসলাম (এএসপি), এবং মুকিমপুর সিনিয়র আলিম মাদ্রাসার সম্মানীত শিক্ষক আব্দুল কুদ্দুস চৌধুরী ও এইচ এম শামসুদ্দীন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।