পাক বাহিনী করে শাসন,
আমার বাংলাদেশ।
জুলুম নির্যাতন করে যে,
হয়না তারা শেষ।
মরণ নেশায় মেতে তারা,
করে নিষ্ঠুর খেলা।
রক্তের নদী ভাসিয়েছে,
তাজা লাশের ভেলা।
ঘরবাড়ি পুড়ে করেছে,
পাকবাহিনী ছারখার।
বাঙ্গালি মানুষের কাছে,
নেমে আসে আঁধার।
অন্যায়ের বিরুদ্ধে তারা,
হয়ে ঐক্যবদ্ধ।
পাকবাহিনীকে বাঙ্গালি,
করে প্রতিরোধ।