শিক্ষক হলেন মহামানব
মনোয়ারা পারভীন
শিক্ষক হলেন মহামানব,
হাতে-খড়ি লেখান,
ধৈর্য ধরে কৌশল করে
কত কিছু শেখান।
অজ্ঞানতার আঁধার ভেঙে
জ্ঞানের আলো জ্বালান,
সত্য-মিথ্যা বুঝিয়ে দিয়ে
সঠিক তথ্য জানান।
সত্য নিষ্ঠা শিক্ষা দিয়ে
সাহস জোগান মনে,
ভালো-মন্দ চিনতে শেখান
জীবন চলার ক্ষণে।
স্বপ্ন দেখান আশা জাগান
লক্ষ্যপানে ডাকেন,
কঠিন পথে ভয় না পেয়ে
এগিয়ে যেতে শেখান।
দেশ ও জাতির ভবিষ্যতের
কারিগর যে তাঁরা,
তাঁদের দীক্ষা শিক্ষায় আজই
আলোকিত আমরা।
শ্রদ্ধা-ভক্তি হৃদয় ভরে
শিক্ষককে যে মানেন,
তাঁদের দেওয়া জ্ঞানের আলোয়
জীবনপথে চলেন।
পতনউষার,কমলগঞ্জ,মৌলভীবাজার।