গুণী মানব
হালিমা সুলতানা
হাজার গুণে গুণী তিনিই
মানুষ অতি সরল,
মুখের মাঝে হাসির ছোঁয়া
মনে নেই তো গরল।
জাদুর কাটি তাহার হাতে
ফলায় সোনা ফসল,
মাটির গড়া দেহের মাঝে
খাঁটি মানব আসল।
একটা দেহে হাজার রূপে
তিনি হাজার পেশায়,
কবি থেকেই কৃষক তিনি
প্রকৌশলী নেশায়।
গবেষণায় কঠিন তিনি
গানের সুরে ভাবুক,
অভিনয়ের ঘোড়ার পিঠে
মারেন তিনি চাবুক।
চাকরিজীবী মানুষ তিনি
পথিক সোজা পথের,
স্বপ্ন গুলো নিয়ে ভাসেন
সরল মনে রথের।
গৌরীপুর, ময়মনসিংহ।