সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

রঙিন স্বপ্ন – শাকেরা বেগম শিমু

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫, ২.২৮ এএম
  • ১৮২ বার পঠিত

 

নীল সাগরের বুকে উঁচুনিচু ঢেউ,
সে যে কত মনকাড়া দেখলোনা কেউ।
সবুজ মাঠের ঐ সোনার ফসল,
আঁকাবাঁকা নদী বয়ে চলে কলকল।

রাতের আকাশে কোটি তারার মেলা,
জোছনার সাথে জোনাকিদের খেলা।
সোনালী ও প্রান্তরে ধূ ধূ মরুভূমি,
দেখলে সত্যি মন হারাবে গো তুমি।

তেপান্তরের মাঠে পরীদের হাট,
ধূসর পাহাড় তার গগণ ললাট।
দূরের আকাশে ভেসে যায় সাদা মেঘ,
মেঘ দেখে বেড়ে যায় আমার আবেগ!


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com