বিয়ে মানে দুটি প্রাণের
মধুর মিলনখেলা,
ভালোবাসার রঙে রাঙায়
জীবন সাঁঝের বেলা।
বিয়ে মানে হাতটি ধরে
চলার অঙ্গীকার,
সুখ দুঃখের প্রতিটি ক্ষণ
থাকার অধিকার।
বিয়ে মানে বিশ্বাসভরা
একটি নতুন ঘর,
হাসির মাঝে দুঃখ ভুলে
বাঁচার অবসর।
বিয়ে মানে স্বপ্ন বোনা
দুইটি মনের সেতু,
ভালোবাসার প্রদীপ জ্বেলে
পাড়ি দেওয়া ঋতু।
বিয়ে মানে চাঁদের আলো
তারার মিষ্টি হাসি,
একসাথে পথ চলার
অশেষ ভালোবাসি।
বিয়ে মানে মায়ার বাঁধন
শ্রদ্ধা স্নেহে গাঁথা,
একজনের চোখের ভাষা
অন্যজনের কথা।
ঝড় এলে যে হাতটি ধরে
দেয় সাহসের ছায়া,
সেই তো সাথী সেই তো প্রিয়
সেই তো জীবনের মায়া।
সুখের দিনে হাসি ভাগাভাগি
দুঃখে থাকে পাশে,
এমন করেই বিয়ের বন্ধন
অমর হয়ে ভাসে।
ভালোবাসা, শ্রদ্ধা, বিশ্বাস
থাকুক হৃদয় ভরে,
বিয়ে হোক স্বর্গের মতো
সুখের নীড় গড়ে।
পৈলানপুর, পাবনা।