শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন

স্বাধীনতা – মনোয়ারা পারভীন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬.৪৯ পিএম
  • ৬ বার পঠিত

 

স্বাধীনতা তুমি হাজার
শহীদ ভাইয়ের দান,
স্বাধীনতা তুমি লক্ষ
মায়ের নিবেদিত প্রাণ।

স্বাধীনতা তোমায় পেলাম
যুদ্ধ  বিপ্লব করে,
তাইতো তোমায় স্মরণ করি
উল্লাসে মন ভরে।

২৬শে মার্চ এলে দেখি
কাঁদে কত মায়,
শহীদ মিনার ফুলে ফুলে
ঢাকা পড়ে যায়।

আনন্দেতে মিছিল  স্লোগান
চারিদিকে শুনি,
স্বাধীনতার উল্লাসিত
বেজে উঠে ধ্বনি।

স্বাধীন দেশে স্বাধীনতা
দু’বার এলো ফিরে,
কত শত আশা লোকের
এই স্বাধীন কে ঘিরে।

স্বাধীনতা তুমি আর করো না
মায়ের বুক টা খালি,
তোমায় পেয়ে দেশের মানুষ
দেয় যে করতালি।

টিকরপাড়া,পতনউষার,কনলগঞ্জ,মৌলভীবাজার।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com