স্বাধীনতা বাংলাদেশে
এমনি নাহি আসে,
বীর বাঙালীর তাজা রক্তে
সারাটা দেশ ভাসে।
বীর বাঙালী দেশের তরে
রক্ত দিলো ঢেলে,
অত্যাচারী স্বৈরাশাসক
পালায় অস্ত্র ফেলে।
স্বাধীনতা আনতে গিয়ে
অনেক বীরই মরে,
তেজী খোকা মহা জেদী
যুদ্ধ শুধুই করে।
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে
স্বাধীনতা আনে,
বীর বাঙালী উড়ায় নিশান
ভাসে সুখের বানে।
বীর শহীদের তাজা রক্তে
দেশটি মোদের কেনা,
শোধ হবে না এই জীবনে
তাঁদের রক্তের দেনা।