রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

খুশির ঈদ – কাশফিয়া ইসলাম

  • আপডেট টাইম : শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১১.২৫ এএম
  • ৬ বার পঠিত

 

ঝিল মিলিয়ে উঠলো হেসে
ঈদের বাকা চাঁদ,
এ বিশ্বজুড়ে ছড়িয়ে গেলো
খুশির সুসংবাদ।

নীল গগনে চাঁদ উঠেছে
কালকে খুশির ঈদ,
সেই খুশিতে উদাও হলো
খুকা-খুকীর নিদ।

পড়বে সবাই নতুন জামা-
করবে কোলাহল,
ঈদ খুশিতে উঠবে মেতে
খোকা-খুকুর দল।

ধনী গরীব এক হয়ে কাল-
পড়বে নামাজ সবে,
বিভেদ বিরাগ সব মুছিয়া
খুশির মাতম হবে।

ভুলে যাবো হিংসা বিদ্বেষ
পিষবো মনের জিদ,
করবো সবায় কোলাকুলি
এইতো খুশীর ঈদ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com