সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সন্তান – হিফজুর রহমান লস্কর

  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৮.৩৩ পিএম
  • ৪৬ বার পঠিত

 

শ্যামলাল ফোকলা দাদুর
কর্মক্ষম ছেলে,
নিজ ছেলেকে মানুষ করতে
যায় বাবাকে ফেলে।

শহর গিয়ে সফল হলো
ছেলে হলো ডাক্তার,
পথের কাঙাল ফোকলা দাদু
খবর নেয়নি আর।

দিন যায় ক্ষণ যায়
ছেলে সুখী ভবে,
ফোকলা দাদু চেয়ে আছে
ছেলে আসবে কবে।

শ্যামলালের ডাক্তার ছেলে
প্রেমে মজে তায়,
বিয়ে করে বৌকে নিয়ে
মাদ্রাজ চলে যায়।

স্বপ্ন শ্যামের সফল হলো
ডাক্তার হলো ছেলে,
ঔষধ কেনার পয়সা নেই
ছেলে গেল ফেলে।

মা বাবাকে ভুলে সবাই
ছেলের সুখ চায়,
নিজেও একদিন বাবা হবে
সেটা ভুলে যায়।

সন্তানের সুখ সব বাবাই চায়
এই পৃথিবীর তলে,
‘যেমন কর্ম তেমন ফল ‘
ইতিহাস কথা বলে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com