শ্যামলাল ফোকলা দাদুর
কর্মক্ষম ছেলে,
নিজ ছেলেকে মানুষ করতে
যায় বাবাকে ফেলে।
শহর গিয়ে সফল হলো
ছেলে হলো ডাক্তার,
পথের কাঙাল ফোকলা দাদু
খবর নেয়নি আর।
দিন যায় ক্ষণ যায়
ছেলে সুখী ভবে,
ফোকলা দাদু চেয়ে আছে
ছেলে আসবে কবে।
শ্যামলালের ডাক্তার ছেলে
প্রেমে মজে তায়,
বিয়ে করে বৌকে নিয়ে
মাদ্রাজ চলে যায়।
স্বপ্ন শ্যামের সফল হলো
ডাক্তার হলো ছেলে,
ঔষধ কেনার পয়সা নেই
ছেলে গেল ফেলে।
মা বাবাকে ভুলে সবাই
ছেলের সুখ চায়,
নিজেও একদিন বাবা হবে
সেটা ভুলে যায়।
সন্তানের সুখ সব বাবাই চায়
এই পৃথিবীর তলে,
'যেমন কর্ম তেমন ফল '
ইতিহাস কথা বলে।
সম্পাদক ও প্রকাশক : উমর ফারুক শাবুল। নির্বাহী সম্পাদক : শায়খ তাজুল ইসলাম। সহকারী সম্পাদক: জাহিদুল ইসলাম,
সহযোগী সম্পাদক : জিন্নুন নাহার খান (নীপা), বার্তা সম্পাদক: আবদুর রউফ আশরাফ।
উপদেষ্টা পরিষদ: প্রফেসর নজরুল ইসলাম হাবিবী, কবি ও সাংবাদিক: আরাজ মিয়া, কবি শাহ কামাল আহমদ,সমাজসেবক: মিছবাহ উজ্জামান খন্দকার, শিক্ষাবিদ: আব্দুল হালিম।
অফিস : ৪৫, রাজনগর আ / এ গোরস্থান রোড, হবিগঞ্জ সদর,হবিগঞ্জ। সম্পাদক ও প্রকাশক : মোবাইল: ০১৭২৭-২৪১৩১০