বছর ঘুরে ঈদুল ফিতর
এলো খুশি ঘরে,
মুসলিম উম্মার ঘরে ঘরে
পুলকিত ভরে।
ছোট বড় ধনী গরিব
ভেদাভেদ যায় ভুলে,
ঈদের পোশাক গায়ে পরে
ছোট শিশু কোলে।
ঈদগাহতে ঈদের নামাজ
একি সাথে পড়ে
হাসি খুশি মনটা নিয়ে
কোলাকুলি করে।
সবার ঘরে পোলাও পায়েস
সুবাস ছড়ায় মনে,
আত্মীয়তার বন্ধনে সব
ঘরটা ভরে জনে।
এই খুশিতে বিশ্ব মুসলিম
খুশি পাগল পারা,
বাঁকা চাঁদের বুড়ি খুশি
সাথে খুশি তারা।