সাওম শেষে খুশির বার্তা
নিয়ে এলো ঈদ,
আনন্দে তাই খোকাখুকির
চোখে নাহি নিদ।
খুব সকালে গোসল করে
খুশবু মাখবে গায়,
রঙিন জামা পরে তারা
ইদগাহেতে যায়।
ফিরনি সেমাই কোর্মা পোলাও
খাবে মজা করে,
গরিব দুখি এতিম অনাথ
তাদের দাও পেট ভরে।
অনাহারির মুখে হাসি
থাকে যদি ভাই,
দোজাহানে ভালো রাখবেন
মহান আল্লাহ সাঁই।
ঈদের খুশি এমন করে
করো সবাই ভাগ,
কারো মনে দু;খ- কষ্ট
নাহি দিবে দাগ।
ঈদের মানে আনন্দ আর
ভাগাভাগি চাই,
সবাই খুশি থাকলে তবে
আল্লাহর দিদার পাই।