কোন পথের পথিক তুমি
আমায় নিয়ে চলো,
তোমার সাথে সঙ্গী করে
মনের কথা বলো।
যুগের পরে যুগ কেটেছে
হয়নি পথ শেষ,
তোমার আমি দুজন মিলে
হেঁটে চলছি বেশ।
একলা চলা সঙ্গী আমি
তোমার পথে বাঁধা,
বিষের কাঁটা লাগলো পায়ে
হৃদয় চোখ রাধা।
হাজার দিবা যাচ্ছে কেটে
পথের নেই ইতি,
কষ্ট গুলো মন আকাশে
উড়ায় রঙে স্মৃতি।
মানব ধরা শূন্য হবে
তবুও হেঁটে চলা,
গুনগুনিয়ে পথের সুরে
পথের গান বলা।