আকাশজুড়ে হাসি আজ, ঘরে ঘরে আলো,
উবায়দুল্লাহ এসেছে– লাগছে কত ভালো।
মায়ের কোলে ফুটল যেন চাঁদের হাসি মেখে,
বাবার চোখে স্বপ্ন জাগে তাকে বুকে দেখে।
ছোট্ট দুটি হাত যেন দোয়ার মুঠি ভরা,
মিষ্টি মুখে ফুটুক হাসি, থাকুক সুখে ঘেরা।
আল্লাহ তোমার জীবন ভরুন রহমতেরই ছায়ায়,
সত্য-সুন্দর পথে রেখো, হে রব, তোমার মায়ায়।
ইলমে হোক সমৃদ্ধ তুমি, হোক হৃদয় নূরে ভরা,
মানুষ হয়ে মানুষের তরে থেকো আপন সবার সেরা।
উবায়দুল্লাহ, তোমার জীবন হোক ফুলের মতো সুন্দর,
দোয়া রইল — তোমার হাসি থাকুক চিরদিন অমলিন অন্তর।
লক্ষীপুর থেকে।
(উল্লেখ্য: সময়ের ধ্বনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুলের প্রথম সন্তান ৩ আগষ্ট ২০২৬ খ্রী: জন্মগ্রহণ করেন)