সময়ের ধ্বনী পত্রিকার সম্পাদক
উমর ফারুক শাবুল ভাই ,
তাঁর প্রথম সন্তান হয়েছে তিন আগষ্ট
তাঁর থেকেই শুনতে পাই।
তাঁর মনাকাশেই উঠছে আজ
খুশীর ঘুড়ি শতাধিক ,
তাঁর সন্তান তরে-দিলাম পাঠাই
শুভেচ্ছা-দোয়া সর্বাধিক।
এই সন্তান ধীরে ধীরে বড় হয়ে
লেখাপড়া করবে যখন ,
জ্ঞানী- গুণী হবে যে নিশ্চয়ই
শাবুল ভাইয়ের মতন।
এই কামনা -আমি করি আজ
তাঁর সন্তানের জন্ম দিনে,
তাঁর সন্তান -জ্ঞানালো ছড়াবেই
জগতের মানব কল্যানে।
প্রবাস ভবন ,
লেস্টার সিটি,ইংল্যান্ড।
(লন্ডনের নিকটবর্তী )
(উল্লেখ্য: সময়ের ধ্বনি পত্রিকার সম্পাদক ও প্রকাশক উমর ফারুক শাবুলের প্রথম সন্তান ৩ আগষ্ট ২০২৬ খ্রী: জন্মগ্রহণ করেন)