কচি খোকা বড্ড বোকা
গাছের ডালে সন্ধ্যা কালে
বসে আছে কেনো?
সূর্যি খুঁজে চক্ষু বুঁজে
চন্দ্র লোকে শান্তি বুকে
গাছেই ঘরটা যেনো।
চুলটা সাদা মনে কাঁদা
বয়স কুড়ি নয়তো বুড়ি
কচি সদাই সে-তো।
ডালে নাচে আয় না কাছে
সূর্যি দেবো চন্দ্র নেবো
একটু ভাবা যেতো।
নয়তো পাগল আছে ছাগল
করবো জবাই খাবো সবাই
চলে আয় না এখন।
কচি আমি বড্ড দামী
গাছের ডগায় বাড়ি নওগাঁয়
আমায় খুঁজবে যখন।