আজ এই দিনে হয়েছিলো দুই হৃদয়ের
প্রেমের কুসুমকলি বিকশিত,
হাজারো স্বপ্ন-আশা, প্রেম দিয়ে হয়েছিলো
স্বপ্নের সে বাসর রচিত।
বছর ঘুরে এলো আবারো সে দিনখানি
কতোনা রঙিন সুখে রাঙানো,
এতোদিন কেটে গেলো শত হাসি-কান্নায়
অভিমান শেষে মান-ভাঙানো।
আজ এই বিবাহের বার্ষিকী লগণে
হয়েছিলো দুটি মন একপ্রাণ,
এইদিন ফিরে এলো নবরূপে, তারসাথে-
রয়েছে প্রেমের ফুল সন্তান।
এই শুভদিনে হয়েছিল দুই হৃদয়ের
প্রেমের মধুর গান লিখা,
শুরু হলো নতুন জীবনপথের চলা
দাম্পত্যের দীপশিখা।
মিশিগান, আমেরিকা।