আমার মায়ের মুখটা খুঁজি
হাজার মায়ের ভীড়ে-
কত দিবস গেলো চলে
আসলো না মা ফিরে।
প্রভুর ডাকে হঠাৎ করে
গেলেন পরপারে-
মায়ের কথা দিবানিশি
ভাবি বারেবারে।
মায়ের কথা মনে হলে
অশ্রু ঝরে চোখে-
মায়ের মতো ভালোবেসে
নেয় না কেহ বুকে।
আপদ- বিপদ দূরে ছিলো
মায়ের স্পর্শ গুনে-
দোয়ার দরজা বন্ধ হলো
মা জননী বিনে।
হাজার কষ্ট পেলেও এখন
বলার নাই যে কেহ-
দু: খ, কষ্ট পেয়ে ভবে
নিথির এখন দেহ।
মাগো তোমায় স্মরণ করি
প্রতি মোনাজাতে-
নূরের তাজটা মাথায় পড়ান
আল্লাহ আখেরাতে।
দুনিয়াবি সকল গুনাহ
মাফ করে দেন প্রভু-
নেন না যেনো মহান আল্লাহ
জাহান্নামে কভু।