স্টাফ রিপোর্টার:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধিন ইসলামিক ফাউণ্ডেশন সর্বকালের সর্বশ্রেষ্ট মানব, বিশ্ব মানবতার মুক্তির দিশারী হযরত মোহাম্মদ (সা:) এর জীবনী সম্পর্কে জানার জন্য দেশ ব্যাপী সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে ৫ মে, মঙ্গলবার, ইসলামিক ফাউণ্ডেশন হবিগঞ্জ এর উদ্যোগে জেলা কার্যালয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তিনটি গ্রুপে জেলার বিভিন্ন উপজেলার মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল মজিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন হবিগঞ্জ এর সুযোগ্য উপ-পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান। স্বগত বক্তব্য রাখেন জেলা ফিল্ড সুপারভাইজার জনাব আব্দুল আওয়াল। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশনের জেলা কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।