শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের জমি পরিদর্শন করলেন এমপি ডাঃ সাখাওয়াত হাসান জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১০.২৫ এএম
  • ২২ বার পঠিত

মোঃ আংগুর মিয়া, আজমিরীগঞ্জ প্রতিনিধিঃ

আজমিরীগঞ্জ উপজেলার কামালপুর, রাহেলা, আনন্দপুর, রসুলপুর ও ঘরদাইর এলাকায় আগাম বন্যায় কৃষকের ফসলহানি সরেজমিনে দেখতে এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।

৪ই মে রোজ সোমবার ১০ ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ক্ষতিগ্রস্ত হাওর এবং নদীভাঙন কবলিত গ্রামগুলো ঘুরে দেখেন। এসময় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।

পরিদর্শন শেষে, হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাড়িয়ে কথা বল্লেন ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন,অতি বৃষ্টির কারনে কামালপুর থেকে গরদাই পর্যন্ত বিস্তীর্ণ এলাকার বোরো ধান তলিয়ে গেছে। বর্তমান সরকার হাওরের কৃষকের পাশে আছে।

তিনি আরও বলেন, “আমরা চাই তালিকা করে হাওরের প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কৃষকদের সহায়তা দিতে। কোনো দালাল বা সুবিধাভোগী যেন এই তালিকায় ঢুকতে না পারে। উপজেলা প্রশাসনকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com