শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

শ্রমের রক্তিম প্রভাত – পারভীন আক্তার

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬, ৫.৫৭ পিএম
  • ১ বার পঠিত

 

মে মাস এলেই জাগে শ্রমের নব গান,
আন্তর্জাতিক শ্রমিক দিবস ডাকে—রক্ষা করো শ্রমিকের সম্মান।

ঘামে ভেজা কপাল বলে দিনের কষ্টের কথা,
তাদের ত্যাগে গড়া এই পৃথিবীর প্রতিটা ব্যথা।

দূর শিকাগো নগরে উঠেছিল একদিন প্রতিবাদের ঢেউ,
আট ঘণ্টা কাজের দাবিতে নত হয়নি কেউ।

শোষণের অন্ধকারে জ্বলেছিল আশার বাতি,
অধিকারের ডাক ছিল সবার চোখে জ্বালা জ্যোতি।

হঠাৎই রণক্ষেত্র হলো হে-মার্কেটের সেই দিন,
রক্তে রাঙা পথ দেখাল সত্যের অমল ঋণ।

বোমার শব্দ, গুলির ধ্বনি—কাঁপল চারিধার,
তবুও থামেনি সংগ্রাম, জেগেছে অমর অধিকার।

শ্রমিকের সেই ত্যাগে জেগে উঠল বিশ্বমান,
ন্যায়ের আলোয় ভরে উঠল নতুন প্রত্যয়-প্রাণ।

শ্রমের মর্যাদা রক্ষায় গড়ল দৃঢ় প্রাচীর,
মে দিবস তাই আজও জাগায় সংগ্রামের নীর।

এসো আজ স্মরণ করি সেই রক্তিম ইতিহাস,
শ্রমিকের অধিকারে গড়ি সমতার বিশ্বাস।

ন্যায়ের পথে এগিয়ে যাক প্রতিটি প্রাণের গান,
মে দিবসের এই বাণী—মানবতারই জয়গান।

সহকারী শিক্ষক (বাংলা)
শিরোমনি মাধ্যমিক বিদ্যালয়,
ফুলতলা, খুলনা।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com