শ্রমিক হলো অন্ধকারে
আলো ভরা বাতি,
যে আলোতে আলোকিত
বিশ্ব মহান জাতি।
আমেরিকার শিকাগোতে
শ্রমিক আন্দোলন করে,
শ্রমের সময় ষোল থেকে আট
ঘন্টা করতে রক্ত ঝরে।
শতো প্রাণের বিনিময়ে
শ্রমের সময় কমে মর্যাদা বাড়ে,
মে মাসে সে আন্দোলন
মে দিবস নাম ধরে।
শ্রমিক যারা তাদের সবাইকে
আপন করে নিও,
ঘাম শুকানোর আগে
তাদের শ্রমের মূল্য দিও।