বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

চেতনার বাঙালী – উম্মি হুরায়েরা বিলু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৮.৫৯ পিএম
  • ৫ বার পঠিত

 

আমি বাঙালি তা নিয়ে
গর্ব করবো বারো মাস,
বৈশাখ এলেই শুধু কেন
বাঙালি বাঙালি সাজ।

অন্য সময় পশ্চিমা ঐ
সংস্কৃতির সাজে,
বৈশাখ এলেই সেজে উঠি
রঙিন শাড়ির ভাঁজে।

সকালবেলা পান্তা-ইলিশ
বিকালে হিন্দি গান,
বাঙালি হয়েও বাংলার প্রতি
নেই তো কোনো টান।

পান্তা-ইলিশ খেলেই কেউ
বাঙালি নাহি হয়,
মনটাকে যে সাজাতে হবে
বাঙালির চেতনায়।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com