স্টাফ রিপোর্টার:
বৃহস্পতিবার (২৬শে মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজমিরীগঞ্জ উপজেলা সদরের শাহজালাল (রহ:) মডেল মাদ্রাসায় যথাযথ ভাবে উদযাপন করা হয়েছে।
মাদ্রাসায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, কোরআন তেলাওয়াত, হামদ – নাত, ইসলামি সংগীত, খেলাধুলা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার সুপার মাওলানা উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি জনাব নাছির উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সেক্রেটারি মাষ্টার একরাম হোসেন এছাড়াও অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী এমদাদুর রহমান, এনামুল হক, হাফেজ মিজানুর রহমান, সাংবাদিক আশিকুর রহমান। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মো: আরশ আলী, সাবিহা সুলতানা দীপা, শান্তা আক্তার, আমিনা আক্তার, আব্দুল মুত্তাকিন প্রমুখ।