নব রূপে ঘরে ঘরে ফিরে এলো ঈদ ,
উষাকালে সকলের ভেঙ্গে গেল নিদ ।
ঘরে ঘরে যাচ্ছে বয়ে ঈদের আনন্দ,
ঐদিনে হয় না যেন কোন কাজ মন্দ।
ঘরে ঘরে শিরনী পায়েশ করে রান্না,
ঘ্রাণে ঘ্রাণে মুখরিত যাচ্ছে বয়ে বন্যা।
গগণে চাঁদের হাসি ভবে নৃত্য করা,
ধরায় মাতোয়ারা আনন্দে আত্মহারা।
নামাজ শেষে সকলে করে কোলাকুলি,
আনন্দে হারিয়ে সবে বলে মিষ্টি বুলি।
বিলিয়ে দাও মিষ্টি-মিঠাই দুঃখী মাঝে,
শান্তি নেই ভোগে শান্তি যে ত্যাগের মাঝে।
দুঃখীর মুখে হাসি ফুটাও বন্ধু সদা,
জীবের প্রতি দয়া করো সকলে হেথা।
খুলনা।