বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন

ক্বদরের রাত – বিজুরী ইসলাম

  • আপডেট টাইম : সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১১.২৮ পিএম
  • ৯ বার পঠিত

 

নবী বলেন তালাশ করো
শেষ দশকের রাতে,
ঈমান মজবুত করতে পারে
সব মুসলিম যাতে।

হাজার মাসের চেয়ে জানি
শ্রেষ্ঠ এই না রাতি,
ইবাদতে মশগুল রবে
সারা মুসলিম জাতি।

রাতের শেষে প্রভুর কাছে
করবো আমরা দোয়া,
সারা মাসের ইবাদত পালন
যায় না কভু খোয়া।

আমরা অধম পাপি বান্দা
পাপের পথে থাকি,
জানি নাতো আয়ুর বাতাস
আছে কত বাকি।

কদর রাতে প্রভুর কাছে
চাইবো তবে ক্ষমা,
রহিম তুমি রহমান তুমি
পাপ করেছি জমা।

আল্লাহ আল্লাহ জিকির করে
সারা রাতি জেগে,
মরতে পারি ঈমান নিয়ে
অন্তরে থাক লেগে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com