শবেকদর নয় যে শুধু
রমজানের সাতাইশ রাতে ,
এই ভাবনাতে যারা রবে
তারা রবে দোলনাতে।
সত্য ভাবনায় সবাইকে
আসতে হবে-খুঁজতে হবে ,
শেষের পাঁচ বেজোড় রাতে
শবেকদর –পাবেই তবে।
কেঁদে কেঁদে খাস দিলে
পাঁচ বেজোড় রাতে খুঁজিলে ,
শবেকদর পাবে নিশ্চয়
খোদা প্রেমে মনাতি মজিলে।
এই শবেকদর রাতটি যে
হাজার মাসের চেয়ে উত্তম ,
পাঁচ বেজোড় রাতে খুঁজব সবে
নিশ্চয় পেতে ঐ উত্তম।
প্রবাস ভবন , লেস্টার সিটি ,ইংল্যান্ড।