বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন

শবে ক্বদর – শিহাব সুমন

  • আপডেট টাইম : রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১০.৪২ পিএম
  • ৭ বার পঠিত

 

সারা বছর অন্যায় করে
পাপ করেছি জমা,
প্রভুর দ্বারে কদর রাতে
চাইব সবাই ক্ষমা।

রমজান মাসে কদর নামে
বিজোড় রাত্রি আছে,
সেই রাত্রিতে মহান প্রভু
আসেন সবার কাছে।

হাজার মাসের চাইতে সেরা
শবে কদর রাতি,
মহান প্রভুর ধ্যাণে থেকে
জ্বালো পুণ্যের বাতি।

প্রভুর দয়া ভালোবাসা
পাবে কদর রাতে,
সবাই মিলে করবো আমল
মুমিন বান্দার সাথে।

বেশী বেশী দোয়া কালাম
কদর রাতে পড়ো,
খোদার কাছে দ্বীনের শিক্ষা
নিয়ে জীবন গড়ো।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com