খামেনি, খামেনি
আগুন নিভেনি,
শপথ ভাঙেনি
তাওহীদের।
রক্ত ঝরেছে
স্বপ্ন মরেনি,
ধ্বনি থামেনি
তাকবিরের।
দেহ মাটিতে
নাম ইতিহাসে,
শপথ জেগেছে
ফের আবার।
দম্ভের প্রাচীর
কাঁপে অধীর,
সত্যের নিশান
উড়বে ফের।
অটল বিশ্বাস
জাগ্রত শ্বাস,
চির অম্লান
আহ্বান।
ঝড়ের রাতে,
ভয় কি তাতে?
ঈমান জাগে
অন্তরে।
তোমার ইরান
হবে না বিরান,
স্লোগান তোলো
তাকবীরে।