খামেনি খামেনি
লড়াই থামেনি
পতাকা নামেনি
তাওহীদের..
দেহ-ছাড়া তব
আত্মার ধ্বনি
উঠাবে তুফান
তাকবিরের..
চলে গেছ, তবু
বলে গেছ- ধরা
মুক্ত স্বাধীন
হবে আবার..
তোমার ইরান
হবে না বিরান
চির দুর্দম
দুর্নিবার..
তাগুত জালিম
পরাশক্তির
দম্ভের দিন
করতে শেষ..
তোমার সিনার
সাহসী মিনার
ঘিরে জেগে রবে
তোমার দেশ।