গুনাহ মাফির মাস হলো পবিত্র রমজান
গুণকীর্তন করছে তাই জমিনও আসমান।
উপবাস করছেন কতো মুমিন মোসলমান,
রহমতের আশায় সবে আজি গায় গুণগান।
মুক্তি পেতে চায় সকলে দোজখের আজাব
গভীর রাতে মোনাজাতে আছে সব মাজাব।
পবিত্র এই রমজান এলে শয়তান বন্দী হয়
এই সুযোগেই সকল মুমিন পূন্য লোটে লয়।
আহলান ছাহলান পবিত্র মাহে রমজান
তোমায় পেয়ে মহা খুশি সকল মুসলমান।