লাইলাতুল কদর নামে মহিমান্বিত এক রাত,
হাজার মাসের চেয়ে উত্তম রবেরই সওগাত।
নক্ষত্রের মত ঝরায় নেকি,রহমতের কালে,
ফেরেশতারা নামে ধরা,শান্তির ঢেউ ঢালে।
আসমান জুড়ে রহস্যময় নূরেরই সমারোহ,
পাপ সমুহ খণ্ডন করেন তওবার আজ্ঞাবহ।
নীরবতার চাদরে ঢাকা পবিত্র সে আরাধনা,
দোয়ার আর্জি কাঁপে হৃদয়,মুছে যায় দেনা।
তাকওয়া গড়ার শপথ নিয়ে সংযমে হই ব্রতী,
রমাদানেই ঘুচবে মনের সকল অশুভ অতি।
ভাগ্যের খাতা খুলে যায় করুণার পরশে,
ক্ষমার দরিয়া বয়ে চলে অবিরাম বরষে।
যে রাতে কুরআনের নূর নেমেছিল এ ধরা,
মানবতার মুক্তির পথে জ্বালিয়েছিল তারা।
অশ্রুভেজা সিজদাতে প্রার্থনারই সব তান,
রহমতের সুবাসে ভরে ওঠে সারা জাহান।
যে জন এবাদত করে অন্তর দিয়ে মোবারক সেই রাত,
তার জীবন ভরে ওঠে স্রষ্টার রহমত ও সওগাত।
এসো মোমিন ২১/২৩/২৫/২৭/২৯ রমাদানে,
কদর রাতে রবকে খুঁজি ভালোবাসার টানে।
শয়তান আজ বন্দি হলো লোহার-শৃঙ্খলে,
শান্তি ঝরে অঝোর ধারায় মুমিন-হৃদতলে।
সাহুরির শেষে ডাকছে আজান সুমধুর সুরে,
ক্লান্তি ভুলে সব ইবাদত মনটা যে ভাই পুরে।