শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

রমজান মাস – শিহাব সুমন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.৪২ পিএম
  • ৪ বার পঠিত

 

রহমতের দুয়ার খুলে
রমজানেরই মাসে,
পুণ্য নিয়ে গড়ব জীবন
গোনাহ্ যেন নাশে।

রবের ধ্যানে রইব মোরা
পড়ব নামাজ মিলে,
মহাজ্ঞানী রব যে আমার
শান্তি দেবেন দিলে।

হিংসা-বিদ্বেষ ভুলে সবাই
এক কাতারেই রবো,
পরিশুদ্ধ নামাজ হলেই
জান্নাতবাসী হবো।

বিত্তবানরা রইব পাশে
অভাব যাদের ক্ষণে,
খাদ্য-বস্ত্র যোগান দিয়ে
রইব তাদের সনে।

দীন-দুঃখীদের দেখলে পরে
আনব ডেকে ঘরে,
ইফতার দিয়ে করব বরণ
সুখী জীবন ভরে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com