রমজানেরই আগমনে
হাসছে সবার মন,
চারিদিকে বয়ে যাচ্ছে
আনন্দেরই দহন।
রাত্রিকালেে পড়বো সালাত,
পড়বো তারাবী
হৃদয় হতে দূর করিবো
শত পাপের রাশি।
আসবে যখন মিনার হতে
মুয়াজ্জিনের ডাক,
জাগবো সবে সাহরি খেতে
দূর করিবো পাপ।
সারাদিন রাখবো সওম
মহান রবের জন্যে,
ইফতারেতে শান্তি পাবো,
পাবো ক্ষমা সবে।
রোজা হলো পরম শান্তি,
মহান রবের বিধান
রাখলে রোজা রাজি খোদা
এটাই তার প্রতিদান।