বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

আর এস ফাউন্ডেশনের উদ্যোগে দুইশত এতিম অসহায় পরিবের ইফতার সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪.০২ এএম
  • ৮ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি:

গত শুক্রবার ২০ ফেব্রুয়ারী ২০২৬ ইং, প্রতি বছরের ন্যায় এবারও R.S. Foundation-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় দুইশত এতিম ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এবারের আয়োজনের অন্যতম প্রধান উদ্যোক্তা ও সংগঠক হিসেবে বিশেষভাবে প্রশংসিত হয়েছেন মুজাহিদুল ইসলাম খান। তাঁর পরিকল্পনা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফলে সমগ্র কার্যক্রমটি অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়। শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সার্বিক তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন, যা আয়োজনকে সফলতার দিকে নিয়ে যায়।

এছাড়াও প্রতিষ্ঠানের উপদেষ্টা নিপা খান, সভাপতি সাব্বির আহমদ খানসহ বশির আহমদ খান, হৃদয় খান, নাঈম খান, সবুজ খান, মাসুম খান, তুহিন খান প্রমুখ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন মহৎ কার্যক্রম অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের দায়িত্বশীল বৃন্দ।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com