আমার ভোটটা আমি দিবো
যাকে খুশি নয়,
সত্যবাদী মানুষ দেখে
ভোট টা দিতে হয়,
চাঁদাবাজি রাহাজানি
করবে যারা লুট,
পাঁচশত টাকার বিনিময়ে
দিবো না তো ভোট।
ভোটের আগে ছদ্মবেশে
অনেক নেতা রয়,
মুখেমুখে উন্নয়নের
কথা শুধু কয়।
শপথ নিতে হবে এখন
গড়তে সোনার দেশ,
হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
থাকবো মিলে বেশ।