দূর্নীতিবাজ দূর্নীতিবাজ
নেরে এবার ছুটি,
তা না হলে বীর জনতা
ধরবে চেপে টুটি।
তোরা হলি অভিশপ্ত
তোরা অতি হীন,
দেখ ফুরিয়ে আসছে এবার
তোদের রঙিন দিন।
চাঁদা তুলে পেটটি ভরে
দেখাস যতো চোট,
বীর জনতা দেবে নাতো
তোদের কোনো ভোট।
অহংকারী অকৃতজ্ঞ
অধৈর্য্যও অতি,
সংস্কারে তাই বাধা দিয়ে
করলি ভীষণ ক্ষতি।
তোদের আসল রূপ জেনেছে
দেশ জনতা আজ,
কোনো গোপন আঁতাত করে
কাজ হবে না কাজ।