বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

পূণ্যময় এ রাতে – হিফজুর রহমান লস্কর

  • আপডেট টাইম : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ২.১০ এএম
  • ৬ বার পঠিত

 

চৌদ্দই শাবান এলো ফিরে
পূণ্যময় এক রাত,
নামাজ পড় রোজা রাখ
খুঁজো মাগফিরাত।

স্রষ্টা জানি ভাগ্য লিখেন
পূণ্যময় এ রাতে,
পূণ্যের ভাণ্ডার শূন্য আমার
ডাকছি খালি হাতে।

যেমন কর্ম তেমন ফল
স্রষ্টার বিধান খাঁটি,
পাপ পূণ্যের বিচার করলে
পাবেন পাপের আঁটি।

মোহ মায়ায় মত্ত হয়ে
দিনের পর দিন যায়,
তোমার সেবায় আরাধনায়
পাইনি সময় হায়!

পাপের বোঝা মাথায় নিয়ে
করছি শির আজ নত,
ক্ষমা করো ওহে দয়াল
দাওগো পূণ্য যত।

কাতর স্বরে ডাকি প্রভু
শবেবরাতের এ রাতে,
আমার নামটা থাকে যেন
পূণ্যবানের সাথে।


প্রিন্ট

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved  2025 ShomoyerDhoni
Theme Developed BY ThemesBazar.Com